বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্ভুক্ত শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্ত সমগ্র বরাক উপত্যকা তথা উত্তর কাছাড় পার্বত্য জেলার প্রাথমিক স্তর থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত বিভিন্ন বিদ্যালয় পরিচালনা করে। প্রত্যেক বিদ্যালয়ের সুস্থ পরিচালনার জন্য পরিষদ কর্তৃক অনুমোদিত পরিচালনা সমিতিও রয়েছে।
আমাদের বিদ্যালয় একটি সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান। জাতির ভবিষ্যৎ শিশুদের সুশৃঙ্খল ও জীবন গঠনের জন্য এটি একটি সংস্কার কেন্দ্র।
শ্রেণীতে পাঠদান ছাড়াও বিভিন্ন ব্যবস্থা যুক্তির বিকাশ সাধনা তথা সর্বত্মীন উন্নতি সাধন করে শিশুদের স্বাবলম্বী করে তোলার জন্য বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়।
ভারতীয় শিক্ষা দর্শনের আধারে পাঠ্যত্রানের ভিত্তিকে সুদৃঢ় করার প্রয়াসের সাথে সদাচারের নিয়মিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
বিদ্যালয়ে বিদ্যার্থীর সার্বিক বিকাশের জন্য শিশু ভারতী, আচার্য ভারতী ইত্যাদির ব্যবস্থা আছে।
শিশুদের আত্মবিকাশের বিকাশের জন্য বনভোজন, নগরদর্শন, খেলাধুলা, শিশু শিবির, শিক্ষা সভা, মাতৃ সম্মেলন, অভিভাবক সম্মেলন, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক ইতিহাস কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দৈনিক বন্ধনালয় পর বিদ্যালয়ের পাঠদান শুরু হয় এবং রাষ্ট্রীয় বন্ধনালয় পর বিদ্যালয়ে ছুটি হয়।
বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম মাতৃভাষা। তাছাড়া বিষয় শিক্ষা হিসেবে ইংরেজি, হিন্দী, সংস্কৃত ভাষা, গণিত, বিজ্ঞান, সাধারণজ্ঞান, সমাজ অধ্যয়ন, চিত্রকলা, সঙ্গীত, শারীরিক, নীতিশিক্ষা, সংগণক (Computer) ইত্যাদির শিক্ষা দানের ও ব্যবস্থা রয়েছে।
অবস্থানঃ– ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কুশিয়ারা নদীর বাঁধ পাশে অসম প্রদেশের করিমগঞ্জ জেলার সদর করিমগঞ্জ শহরের কেন্দ্রস্থলে প্রধান সড়কের সংলগ্ন বৃন্দাবন রোড (হাসপাতাল রোড)- এ এই বিদ্যালয়ের অবস্থান।
.
.
.
.
.
.